ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

ইজরায়েরের পর পর হামলায় রীতিমতো বিধ্বস্ত ইরান। পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও। ইতিমধ্যেই ইরানের নতুন সেনাপ্রধানের হামলায় নিহত হওয়ার কথা দাবি করেছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছে ভারত সরকারের। দ্রুত তাঁদের সে দেশ ছাড়ার অনুরোধ জানানো হয়েছে। প্রায় হাজার দশেক ছাত্র-ছাত্রী সেখানে রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া অনেকেই পেশার জন্য সে দেশে রয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া ভারতীয় দূতাবাসের জন্য বড় চ্যালেঞ্জ। ভারতীয় দূতাবাস তিনটি হেল্পলাইন নম্বর জারি করেছে (+৯৮ ৯০১০১৪৪৫৫৭, +৯৮ ৯১২৮১০৯১১৫ +৯৮ ৯১২৮১০৯১৯০) সমস্যায় পড়লে যেখানে ফোন করতে বলা হয়েছে। পাশাপাশি সব ভারতীয়কে তাদের বর্তমান লোকেশন জানাতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় অন্যত্র যাওয়াও কঠিন, সে কারণে কাছাকাছি নিরাপদ স্থানেই তাদের সরানোর ব্যবস্থা করা হচ্ছে।