মধ্যমগ্রাম হাই স্কুলের কাছে বিস্ফোরণ

রবিবার গভীর রাতের ঘটনা। রাত তখন ১টা হবে। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মধ্যমগ্রাম হাই স্কুল চত্তর। তাতে  মৃত্যু হল একজনের। সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছয় পুলিশ। আহত ব্যক্তিতে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। জানা গিয়েছে মৃত যুবক উত্তরপ্রদেশের, নাম সচ্চিদানন্দ মিশ্র। স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তাঁর হাতে যে ব্যাগ ছিল তাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু পরবর্তী সময়ে তাঁর ব্যাগ সার্চ করে তা থেকে মোবাইল চার্জার, জামাকাপড় আর কিছু ইলেক্ট্রনিক গ্যাজেট পাওয়া যায়। সেই ব্যাগেই বোমা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত একটা নাগাদ ব্যাগ হাতে এই ব্যক্তি ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তবে তিনি কেন ওই এলাকায় অত রাতে গিয়েছিলেন, তাঁর কী লক্ষ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।