মহারাষ্ট্রের পালঘর জেলায় প্রকাশ্য দিবালোকে একজন পরিযায়ী অটোরিকশা চালককে নির্মমভাবে মারধর করে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সমর্থকরা। মারাঠি ভাষা ব্যবহার নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই ঘটনা ঘটে। কয়েকদিন আগে, ভিরার স্টেশনের কাছে স্থানীয় এক যুবককে মারাঠি ভাষায় কথা বলতে অস্বীকৃতির জন্য হুমকির ঘটনার ভিডিওতে ধরা পড়ে চালক। ভিডিওতে দেখা যায় চালক যুবককে হিন্দি এবং ভোজপুরি ভাষায় কথা বলতে বাধ্য করছে। ভিডিওতে রিকশা চালককে দেখা যায়, একজন ব্যক্তির দিকে চিৎকার করে বলতে, “ম্যায় হিন্দি বলুঙ্গা, ম্যায় ভোজপুরি বলুঙ্গা। মুঝে মারাঠি নাহি আতা হ্যায় (আমি হিন্দিতে কথা বলব, আমি ইংরেজিতে কথা বলব। আমি মারাঠি জানি না)”।