সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক ভারতীয় নাগরিকের রবিবার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৩-তে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। সৌদি-নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য প্রতিবেশী ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছে।
সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস ওই ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করবে।
ভারতীয় দূতাবাস ‘এক্স’ (X)-এ লিখেছে, “১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলার বিষয়ে সর্বশেষ তথ্য: জানা গিয়েছে যে, রিয়াদের ওই হামলায় আহত এক ভারতীয় নাগরিক দুর্ভাগ্যবশত আজ মারা গেছেন। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহায়তা প্রদান করব।” জানা গিয়েছে তাঁর দুই ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং স্ত্রী এবং কন্য়া সুস্থ রয়েছেন।
UPDATE: It’s been confirmed that Yousuf sahab has passed away in the attack. Innalilahi wa inna ilahir rajioon. His son is undergoing knee surgery, another son is in the hospital and 3 of his toes have been cut off. His daughter and wife are safe. His aunt (chachi) was with them, and suffered injuries to the head but is out of danger. I am in touch with Yousuf’s brother in law in Riyadh and the DCM has assured me that they’re taking care. @DrSJaishankar every possible assistance should be provided to the family. The family is from Mehdipatnam in Hyderabad.
— Asaduddin Owaisi (@asadowaisi) October 11, 2026