রুদ্ধশ্বাস ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

এশিয়ান গেমসের পুরুষদের হকি সেমিফাইনালে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল ভারত; ম্যাচের শেষ মিনিটে অভিষেক জয়সূচক গোলটি করেন। অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি প্রত্যাশা অনুযায়ীই জমজমাট ছিল এবং শেষ কোয়ার্টারের স্নায়ুচাপপূর্ণ মুহূর্ত পেরিয়ে ভারত ফাইনালে জায়গা করে নেয়। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও পাকিস্তান দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে। ম্যাচের প্রথম কোয়ার্টারে ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে দু’টি গোল করেন। এরপর দ্বিতীয় কোয়ার্টারে সুখজিৎ সিং একটি ফিল্ড গোল করে ব্যবধান ৩-০-তে নিয়ে যান। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পাকিস্তানের আবু মাহমুদ গোল করে ব্যবধান কমিয়ে ৩-১ করেন। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে ভারত আরও একটি গোল হজম করে; ৪৫তম মিনিটে গোলটি করেন হান্নান শহীদ। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ওয়াহিদ রানা গোল করে পাকিস্তানের হয়ে সমতা ফেরান। তার পরই শেষ বাঁশি বাজার ঠিক আগে ভারতের দুরন্ত প্রত্য়াবর্তন।