শরীরচর্চা করতে গিয়ে আহত অভিনেত্রী

প্রতিদিনের মতই নিজের ফ্ল্যাটের বারান্দাতেই শরীর চর্চা করছিলেন বাংলা টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ অরুণিমা ঘোষ। হাতে ছিল ভারী ডাম্বেল। হঠাৎই পা পিছলে যায় তাঁর। পড়েন কাঁচের উপর। কাঁচ ভেঙে ঢুকে যায় তাঁর আঙুলে। কাঁচের আঘাতে আঙুলটা রীতিমতো ঝুলছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয় বলে জানা গিয়েছে। ১২টি সেলাইও পড়েছে। তবে অরুণিমা এটা ভেবে স্বস্তি পাচ্ছেন এর থেকে বড় কোনও কিছু ঘটেনি।