শিশু মৃত্যু ঘিরে জ্বলছে তিলজলা

অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তিলজলায়। তার রেশ গিয়ে পড়েছে সরক পরিষেবা ও রেল পরিষেবার উপর। দাঙ্গা থামাতে আসা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুন নেভাতে এলে দমকলের গাড়িতে শুরু হয় ইট বৃষ্টি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে তিলজলা ব্রিজে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তার প্রভাব এসে পড়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচলে। মাঝ পথে স্তব্ধ হয়ে যায় ট্রেন। বহু ট্রেন দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, তিলজলায় শিশুকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার পর থেকেই ফুঁসছিল এলাকা। এদিন তা ভয়ঙ্কর আকাড় নেয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই নেমেছে বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জ ও কাদানের গ্যাসের মাধ্যমে উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে।