বুধবার সন্ধ্যায় কলকাতার সল্টলেকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ফুড ডেলিভারি বয়ের মৃত্যু ঘিরে উত্তেজনা তৈরি হয়। একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সিগনালে দাঁড়িয়ে থাকা ডেলিভারি হয়ের বাইকটি টিকে ধাক্কা দিয়ে রেলিংয়ে আটকে যায় এবং সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যায়। তার আগে একাধিক গাড়িকে ধাক্কা দেয় সেই গাড়িটি।
বাসন্তীর বাসিন্দা রাহুল মণ্ডল বাইকসহ সেই সময় রেলিং এবং গাড়ির মাঝখানে আটকে পড়েন। চেষ্টা সত্ত্বেও, তাঁকে উদ্ধার করা যায়নি এবং আগুলে ঝলসে মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ তাঁকে বাঁচাতে তৎপড়তা দেখায়নি। “পুলিশ লোকটিকে উদ্ধার করার জন্য কিছুই করেনি। আমরা গাড়ি থেকে যাত্রীদের বের করে এনেছি, কিন্তু বাইক চালককে বাঁচাতে পারিনি। এই দুর্ঘটনার জন্য একমাত্র পুলিশই দায়ী। এই এলাকায় এই ধরনের ট্র্যাফিক লঙ্ঘন অহরহ ঘটছে,” একজন স্থানীয় বাসিন্দা বলেন।