রবিবার আমস্টেলভিনে অনুষ্ঠিত ২০২৬ মহিলা হকি বিশ্বকাপের ‘পুল ডি’-র ম্যাচে চিনের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করল ভারতের মেয়েরা। ম্যাচের অষ্টম মিনিটে নেহার পাস থেকে ফ্লিক করে ভারতের হয়ে গোলের সূচনা করেন নবনীত কৌর। তবে প্রথম কোয়ার্টারের শেষে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরায় চিন। ‘সার্কেল’-এর ভেতরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার দায়ে শিল্পি দাবাসকে পেনাল্টি দেওয়া হলে ঝাং ইং সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করতে কোনও ভুল করেননি। এরপর দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আসা বল ডিফ্লেক্ট করে ভারতকে আবারও এগিয়ে দেন দীপিকা। তবে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে চিনের হয়ে সমতা ফেরান মা নিং।