৬ বছরের মেয়েকে ধর্ষণ তিন মাইনরের

উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায় ছয় বছর বয়সী এক বালিকাকে ধর্ষণের অভিযোগে দিল্লি পুলিশ দুই কিশোরকে গ্রেফতার করেছে। তৃতীয় অভিযুক্ত পলাতক। ঘটনাটি গত ১৮ জানুয়ারি ঘটেছে বলে জানা গিয়েছে। মেয়েটির পরিবার অভিযোগ দায়ের করার পর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পকসো)-এর প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ১০, ১৩ এবং ১৬ বছর বয়সী তিন কিশোর মেয়েটিকে প্রলুব্ধ করে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত কিশোরদের মধ্যে দু’জনকে হেফাজতে নিয়ে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়েছে, এবং তৃতীয়জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ আরও জানিয়েছে যে, পলাতক কিশোরকে খুঁজে বের করার জন্য একাধিক দল মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা হচ্ছে।