৯ বছর পর রবিবার আবার এসএসসি পরীক্ষা রাজ্যে

এসএসসি বিতর্কে গত কয়েক বছর ধরে তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি। তার মধ্যেই ৯ বছর পর আবার রাজ্যে বসতে চলেছে এসএসসি পরীক্ষার আসর। রবিবার ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর হবে স্কুল সার্ভিস কমিশ‌নের পরীক্ষা। বিভিন্ন জেলায় এই পরীক্ষার কেন্দ্র রয়েছে। যার ফলে জেলাশাসকদের উপর পড়েছে বাড়তি দায়িত্ব। এত বিতর্কের মধ্যেই এই পরীক্ষা হচ্ছে বলে, বাড়তি সতর্কতা রয়েছে পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন পত্রে সব ঘিরে। রাজ্য সরকারের এই মুহূর্তের একমাত্র লক্ষ্য বিতর্ক ছাড়া এই পরীক্ষা শেষ করা। সব পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবে পুলিশ পাহারা। লক্ষ্য রাখা হচ্ছে যাতে পরীক্ষার্থীরা ঠিক মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে। রাজ্য জুড়ে ৬৩৬টি কেন্দ্রে হবে এই পরীক্ষা।