২৮ সদস্যের সম্ভাব্য Indian Football Team ঘোষণা মানোলো মার্কেজের

ISL

আগামী ১৮ মে থেকে কলকাতায় বসতে চলেছে ভারতীয় সিনিয়র ফুটবল  দলের (Indian Football Team) প্রশিক্ষণ। সামনেই রয়েছে বেশ কয়েকটি ফিফা ফ্রেন্ডলি। তার পর ভারতীয় দল খেলবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ ফাইনাল রাউন্ডের বাছাইপর্বে। কঠিন লড়াই। তার আগে জুনের ফিফা ফ্রেন্ডলিকে প্রস্তুতি হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে বুধবার ২৮ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করে দিলেন হেড কোচ মানোলো মার্কেজ।

কলকাতা শিবিরে ভারতের সম্ভাব্য ২৮ সদস্যের দল:


গোলরক্ষক: ঋত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং চাহাল, অমরিন্দর সিং।

ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনশাম চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিষ বোস, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, নিখিল প্রভু।

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুশ দেব ছেত্রী, উদান্ত সিং কুমাম, লালেংমাউয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।

প্রধান কোচ: মানোলো মার্কেজ।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle