Imran Khan-এর জন্য ব্যাট ধরলেন ভারতীয় ক্রিকেটাররা

Imran Khan

পাকিস্তানের জেলে বন্দি ক্রিকেট কিংবদন্তি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) গুরুতর অসুস্থ কিন্তু তাঁর যথোপযুক্ত চিকিৎসা হচ্ছে না বলে জানা গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ চ্যাপেল এবং ক্লাইভ লয়েড-সহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে একটি যৌথ আবেদন জমা দিয়েছেন, দেশের ক্রিকেট আইকনের সঙ্গে ‘ন্যায়বিচার’ করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক কণ্ঠস্বর যখন খানকে সমর্থন করার জন্য একত্রিত হচ্ছে, তখন তাঁর বোনেরা অভিযোগ করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তাদের হুমকি দিচ্ছেন।

ইমরান খানের বোন, ডাঃ উজমা খান এবং আলিমা খান দাবি করেছেন যে মহসিন নকভি এবং পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির, ক্রিকেট গ্রেটকে হত্যার ষড়যন্ত্র করছেন। বোনেরা জানিয়েছেন যে খান নিজেই তাদের সাম্প্রতিক এক সাক্ষাতে তাঁর খুনের ষড়যন্ত্রের কথা জানিয়েছিলেন।


“এরা আমাকে মেরে ফেলবে; ওরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে,” উজমা এক সাংবাদইক সম্মেলনে তাঁর ভাইয়ের সঙ্গে তার কথোপকথনের বর্ণনা দিয়ে ইমরানের বক্তব্য তুলে ধরেন।

আলিমা খান তাঁর ভাইয়ের দৃষ্টিশক্তির অবণতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন, দাবি করেছেন যে তাঁকে তাঁর বিশ্বস্ত চিকিৎসা দলের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছে।

“মহসিন নকভি আমাদের হুমকি দিচ্ছেন; তারা রক্তের স্বাদ পেয়েছে,” আলিমা বলেন। “যদি ইমরান খান বা আমাদের কিছু হয়, আমার কথা মনে রাখবেন, আমরা কারও ভবিষ্যত প্রজন্মকে রেহাই দেব না।”

উজমা এবং আলিমা অনুরোধ করেছিলেন যে ইমরান খানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক, ডঃ আসিম এবং ডঃ ফয়সলকে দিয়ে পরীক্ষা করানো হোক, কিন্তু এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল।

“সরকার আমাদের ডাক্তারদের দ্বারা সুপারিশকৃত বিশেষজ্ঞদের প্রত্যাখ্যান করেছে, তাই তাদের বিকল্প নাম দেওয়া হয়েছিল,” বোনেরা ব্যাখ্যা করেন। “আমরা তখন পরিবারের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের তুতো ভাই নওশেরওয়ান বুর্কির নাম পেশ করি। তারা তার নামও প্রত্যাখ্যান করায় আমরা খুবই হতাশ। এটি অগ্রহণযোগ্য!”

এদিকে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তীব্র প্রতিবাদ, ওয়াসিম আক্রাম এবং ওয়াকার ইউনিসের মতো আরও ক্রিকেট কিংবদন্তিরা গাভাস্কার এবং কপিল দেবের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তান সরকারকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle