দিল্লির একটি বাড়িতে পারিবারিক বিবাদের জেরে ৩১ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে; অভিযোগ রয়েছে যে, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছে। বিনয় গুপ্ত ও তাঁর স্ত্রী রেখার মধ্যে সন্তানের অসুধ খাওয়ানো নিয়ে তর্ক-বিতর্ক শুরু হলে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় রেখা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি থেকে বেরিয়ে যান এবং পরে তাঁরা দিল্লির নিহাল বিহারে দম্পতির বাড়িতে যান। প্রায় ১০ মিনিট পর তিনি তাঁর দুই ভাই, জা, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ফিরে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রেখা লাল রঙের সালোয়ার-কামিজ এবং তাঁর জা নীল রঙের সালোয়ার-কামিজ পরেছিলেন। ফুটেজে রেখার দুই ভাই, বাবা এবং অন্য এক ব্যক্তিকে একটি গাড়িতে থাকতেও দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।