যুক্তরাষ্ট্রে নিজের দোকানেই খুন ভারতীয়

যুক্তরাষ্ট্রে তাঁর দোকানে ডাকাতির সময় ৫৬ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে; সন্দেহভাজন ব্যক্তিটি এখনও পলাতক। নিহত ব্যক্তির নাম সুরেশ পুরষোত্তম প্যাটেল, যিনি গুজরাটের মেহসানার বাসিন্দা ছিলেন। গত ২০ অগস্ট টেনেসির জ্যাকসন শহরে অবস্থিত তাঁর দোকানে সশস্ত্র ডাকাতির সময় তাঁকে হত্যা করা হয়। জানা গিয়েছে, ঘটনার মাত্র কয়েক দিন আগেই প্যাটেল ‘রিজক্রেস্ট সেলার্স’ নামে তাঁর নতুন দোকানটি চালু করেছিলেন। পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে তারা দোকানে ডাকাতি ও গুলির ঘটনার বিষয়ে একটি ফোন পায়।