৬২ ঘণ্টা পর ট্রেন‌ পথে যুক্ত হল উত্তর ও দক্ষিণবঙ্গ

গত বুধবার প্রথম বিপদ সংকেত পাওয়া যায়। তার পর থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ রীতিমতো ধাক্কা খায়। যে সব ট্রেন যাত্রা শুরু করে দিয়েছিল সেগুলো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। বাকি প্রায় সব ট্রেনকেই সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু ট্রেনকে ঘুরে পরেও চালানো হয়। জানা নিউ ফারাক্কা জংশনের কাছে আপ লাইনে বিশাল ধস নেমেছে। যার ফলে কোনও ভাবেই সেই পথে ট্রেন চালানো সম্ভব নয়। ভেঙে যায় বেশ কিছু ওভারহেডের পোলো। যুদ্ধকালীন তৎপড়তায় শুরু হয় মেরামতির কাজ। যা শেষ হয় শনিবার। রেলের তরফে জানানো হয়েছে শনিবার থেকেই স্বাভাবিক হবে দুই বঙ্গের মধ্যে রেল যোগাযোগ। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় সাবধানতা বজায় রেখেই ট্রেন চলবে কম গতিতে কারণ যাত্রীদের নিরাপত্তা।