জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় কথা-কাটাকাটির জেরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক জওয়ান গুলি চালিয়ে এক আধিকারিক-সহ তাঁর চার সহকর্মীকে খুন করেছেন বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, বসোহলির মাশকা গ্রামে অবস্থিত ‘সেবা পাওয়ার প্রজেক্ট’-এর সিআইএসএফ ইউনিটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। সেবা পাওয়ার প্রজেক্টটি রাভি নদীর উপনদী ‘সেবা’ নদীর তীরে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্র।
নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে—সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার।