ইউক্রেনে ভারতের কারখানায় ড্রোন হামলা

ইউক্রেনে অবস্থিত ভারতের ‘কুসুম গ্রুপ’-এর একটি বিশাল ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলার ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউক্রেনের সুমি (Sumy) অঞ্চলে অবস্থিত এই ওষুধ কারখানাটির মূল কাঠামোটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।


হামলার দৃশ্যগুলোতে দেখা গিয়েছে, ড্রোনগুলো যেখানে আঘাত হেনেছিল, সেখানে এতটাই ধোঁয়া ছিল যে কিছুই দৃশ্য়মান ছিল না।