উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে বলে শুক্রবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আদিত্যনাথ জানান, মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে এবং বিমানবন্দরটি উত্তরপ্রদেশের জন্য একটি বড় উপহার হওয়ায় তারা প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞ।
মুখ্যমন্ত্রী বলেন, “জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উপহার দেওয়ার জন্য উত্তরপ্রদেশের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। মন্ত্রিসভা এর নাম ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে।”