India vs West Indies 4th T20: ভারতের হারের সঙ্গেই শেষ ম্যাচ এখন ফাইনাল

India vs West Indies 4th T20ছবি আইসিসি এক্স

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies 4th T20) পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্য়াচ জিতে নিতে পারলেই সিরিজ পকেটে পুড়ে ফেলতে পারত শ্রেয়স আইয়ারের ভারতীয় ক্রিকেট দল। কিন্তু তেমনটা হল না। আরও একবার মুখ থুবড়ে পড়ল ভারত। যার ফলে শেষ টি২০ কার্যত ফাইনৈলের রূপ নিল। এদিন হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষটা মোটেও ভালো হল না ভারতের। ১৯.৩ ওভার ২২৩ রান করেই অলআউট হয়ে যায় ভারত। ২৪ রানে হেরে সিরিজ জয়ের অপেক্ষা পৌঁছে গেল শেষ ম্যাচ পর্যন্ত।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক শাই হোপের অপরাজিত ১০২ রানের ইনিংসই ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। ৫০ বলে চারটি বাউন্ডারি ও ন’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে এই রান করেন তিনি। আর এক ওপেনার জুয়েল অ্যান্ড্রু ২১ রান করে আউট হয়ে যান। এর পর তিন নম্বরে নেমে ৩৩ রান করেন শিমরন হেটমেয়ার। চার নম্বরে নেমে ২৪ রানের সংযোজন ২৪ রান। ৪৯ রান করে অপরাজিত থাকেন শেরফানে রাদারফোর্ড। ২০ ওভারে ২৪৭-৩-এ থামে ওয়েস্ট ইন্ডিজ।


ভারতের হয়ে একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও অক্ষর প্যাটেল। ভারতের বোলিংয়ের মতোই এদিন ফ্লপ শো ছিল ভারতের ব্যাটিংও। শুরুটা ভালোই করে দিয়েছিলেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ২৩ বলে ৫৬ করেন সঞ্জু। ভারতের হয়ে এটিই ছিল সর্বোচ্চ ব্যাক্তিগত রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ন অভিষেক অবশ্য এদিন বড় রানে পৌঁছতে পারেননি। ২৯ রান করে আউট হন তিনি। তিন ও আর নম্বরে নেমে ব্যাট হাতে ব্যর্থ ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। ৬ ও ১৬ রান করে প্যাভেলিয়নে ফেরেন তাঁরা। এর পর পাঁচ নম্বরে নেমে ভারতের ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন তিলক ভার্মা। তাঁর ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৩ রান।

এর পর নমন ধীর ০,  নীতিশ কুমার রেড্ডি ৪১, অক্ষর প্যাটেল ৩, প্রিন্স যাদব ০ রানে আউট হন। ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন অর্শদীপ সিং।  কোনও রান না করে অপরাজিত থাকেন মায়াঙ্ক যাদব। তিন বল বাকি থাকতেই ২২৩ রান করে অলআউট হয়ে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেট নেন কেমো পল। ২ উইকেট নেন গুদাকেশ মোতি। একটি করে উইকেট নেন রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার। ম্য়াচের সেরা হয়েছেন শাই হোপ।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google