নিউইয়র্কের কুইন্সের রিচমন্ড হিল এলাকায় পাঁচ বছরের ফাবিয়ানা কাবেলোর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ১৪ অক্টোবর সন্ধ্যায় ৩২ বছরের ফ্রান্সিস কাবেলো পুলিশকে ফোন করে দাবি করেন, তিনি তাঁর মেয়েকে হত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে শিশুটির বাবা কুলদীপ সিং মেয়ের শেষকৃত্যের জন্য প্রায় ১৮ হাজার ডলার সংগ্রহের চেষ্টা করছেন। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।