১৬ দিনে স্ত্রী-সহ পরিবারের ৭ জনকে খুন!

একের পর এক খুন, অথচ ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেননি পরিবারের আত্মীয়রা। স্ত্রী-সহ পরিবারের ছ’জন আত্মীয়কে খুনের অভিযোগ উঠেছে এক ক্যাব চালকের বিরুদ্ধে। মাত্র ১৬ দিনের মধ্যে সাতটি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে। তদন্তে উঠে এসেছে, খুনের পরও যাতে কারও সন্দেহ না হয়, তার জন্য অভিনব কৌশল নিয়েছিলেন অভিযুক্ত ইন্দুশেখর।পুলিশের তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত খুনের শিকার ব্যক্তিদের মোবাইল ফোন ব্যবহার করে তাঁদের আত্মীয়দের কাছে মেসেজ পাঠাতেন। কখনও এমন বার্তা পাঠানো হত, যাতে মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি কোথাও বেড়াতে গিয়েছেন, আবার কখনও বোঝানো হত যে তিনি বাড়ির বাইরে রয়েছেন। এভাবেই দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হতে দেননি তিনি।

পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের সূত্রপাত গত ১৬ অক্টোবর। ওই দিন নিজের স্ত্রী সুনীথাকে খুন করেন ইন্দুশেখর। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। দু’জনের মধ্যে বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে পরিবারের আত্মীয়রা বারবার মীমাংসার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।