হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয় (Al-Falah University) ক্যাম্পাসের একটি সাধারণ, স্যাঁতসেঁতে এবং ধুলোময় হোস্টেলের একটি ঘর এখন আলোচনার কেন্দ্রে। যেখান থেকেই তৈরি হচ্ছিল বড় নাশকতার প্লট। যার একটা হয়তো ভুলবশতই ঘটে যাওয়ায় সব ছক আপাতত বানচাল হয়ে গিয়েছে। দিল্লি এবং উত্তর প্রদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনার মূল চক্রী উগ্রপন্থী ডাক্তারদের একটি দল এই ঘরে বসেই সমস্ত ঘটনাকে রূপ দিতে চেয়েছিল। তদন্তে জানা গিয়েছে যে ছেলেদের হোস্টেলের ১৭ নম্বর ভবনের ১৩ নম্বর ঘরে “হোয়াইট কলার” সন্ত্রাসী মডিউলের গোপন বৈঠকস্থল হিসেবে কাজ চলত, যাদের মধ্যে বেশ কয়েকজনকে এখন গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো, যেখানে ১৩ জন নিহত হয়েছিল, সেই ডক্টর উমর নবী সেখানে কর্মরত ছিলেন বলে প্রকাশ পাওয়ার পর ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল আলোচনায় উঠে এসেছে।
একদিন আগে, ডক্টর মুজাম্মিল শাকিল, যেও আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল, তার ভাড়া বাড়ি থেকে ২,৯০০ কিলোগ্রাম আইইডি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছিল। ডক্টর শাহীন শহীদ, যিনি ভারতে পাকিস্তান-ভিত্তিক জইশ-ই-মহম্মদের মহিলা শাখা প্রতিষ্ঠার দায়িত্বে ছিল বলে মনে করা হচ্ছে, সেও বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিল।
হোস্টেলের ১৩ নম্বর কক্ষটি ছিল কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডাঃ মুজাম্মিলের। এই কক্ষের ভেতরেই সে অন্যান্য উগ্রপন্থী চিকিৎসকদের সঙ্গে দেখা করেছিল এবং দিল্লি এবং আশেপাশের রাজ্যগুলিতে সমন্বিত বিস্ফোরণের পরিকল্পনা করছিল বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল।
তদন্তকারীরা বিশ্বাস করেন যে দলটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকে কীভাবে রাসায়নিক সংগ্রহ করে গোপনে হোস্টেলের ঘরে নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা করেছিল। পুলিশ এখন ঘরটি সিল করে দিয়েছে, তল্লাশির সময় সেখান থেকে ইলেকট্রনিক ডিভাইস, পেন ড্রাইভ উদ্ধার করেছে।
১৩ নম্বর ঘরে রাসায়নিকের অবশিষ্টাংশও পাওয়া গিয়েছে। সন্দেহ করা হচ্ছে যে এই রাসায়নিকগুলি অ্যামোনিয়াম নাইট্রেট এবং অল্প পরিমাণে ধাতব অক্সাইডের সঙ্গে মিশিয়ে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। প্রকৃতপক্ষে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে লাল কেল্লা বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেল (ANFO) ব্যবহার করা হয়েছিল।
সূত্র আরও জানিয়েছে যে ডঃ উমর এবং ডঃ শাহীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকে রাসায়নিকগুলি ফরিদাবাদের ধৌজ এবং তাগা গ্রামের বিভিন্ন স্থানে স্থানান্তর করতে সহায়তা করেছিল বলে অভিযোগ রয়েছে। সন্দেহ করা হচ্ছে যে এগুলি বিস্ফোরক তৈরির জন্য ব্যবহৃত হয়েছিল।
সন্ত্রাসী মডিউলটি ফাঁস হওয়ার দুই দিন পর তাদের নীরবতা ভেঙেছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। প্রাতিষ্ঠানের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়টি। এটি আরও জোর দিয়ে বলেছে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে কখনও কোনও অননুমোদিত উপকরণ বা রাসায়নিক ব্যবহার বা সংরক্ষণ করা হয়নি।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
