প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্ত্রিসভায় এবার ভারতীয় বংশোদ্ভুত বিদেশমন্ত্রী। এক বড় ধরনের রদবদলের মাধ্যমে কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন কানাডিয়ান রাজনীতিবিদ অনিতা আনন্দ। কানাডার প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ভারতীয় বংশোদ্ভূত আনন্দ শিল্পমন্ত্রী মেলানি জোলির স্থলাভিষিক্ত হলেন। কানাডার লিবারেল পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য, ৫৮ বছর বয়সী এই রাজনীতিবিদ হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতায় হাত রেখে শপথ গ্রহণ করেন, যা তিনি পূর্ববর্তী মন্ত্রিসভায়ও অনুসরণ করেছিলেন। প্রধানমন্ত্রী কার্নি তাঁর নবনির্বাচিত লিবারেল মন্ত্রিসভা পুনর্গঠনের সময় এই রদবদল করার সিদ্ধান্ত নিলেন, যার মধ্যে ২৮ জন মন্ত্রী রয়েছেন।