চোরবাগান পদপিষ্টের ঘটনায় মৃতদের মধ্যে ১৩ মহিলা ও ১ শিশু

শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানের দুর্গাপুজোর মণ্ডপে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা ও একটি শিশু। ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ গিরিশ পার্ক থানার অন্তর্গত সারদা পার্ক (চোরবাগান) পুজোমণ্ডপের বেরোনোর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড়ের জেরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে পুলিশের প্রাথমিক বক্তব্য।

হঠাৎ এত বড় ভিড় কীভাবে তৈরি হল এবং ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।