তামিলনাড়ুর জেল থেকে পালালো ১৭ বন্দি

তামিলনাড়ুর থেনি সাব-জেল থেকে সোমবার গভীর রাতে ১৭ জন বন্দি পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক পুলিশকর্মীকে মারধর করে বন্দিরা জেল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পালিয়ে যাওয়া ১৭ জনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১৬ জনের খোঁজে গঠন করা হয়েছে ১৭টি বিশেষ পুলিশ দল।


কীভাবে এতজন বন্দি একসঙ্গে জেল থেকে বেরিয়ে যেতে সক্ষম হল, নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না এবং পুলিশকর্মীর উপর হামলার ঘটনাটি কীভাবে ঘটল—তা খতিয়ে দেখা হচ্ছে।