উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যাওয়া হেলিকপ্টারটি জোশীমঠের কাছে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। জোশীমঠ এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটিতে পাইলট-সহ মোট ছয়জন ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রান্স ভারত এভিয়েশনের (Trans Bharat Aviation) ওই হেলিকপ্টারটি দুপুর ১টা ১২ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে।
হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর সামনে আসার পরই তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। হেলিকপ্টারটির সন্ধানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। জোশীমঠের দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
বদ্রীনাথ ও জোশীমঠ সংলগ্ন এলাকা অত্যন্ত দুর্গম। তাঁর মধ্যে আবহাওয়া অত্যন্ত খারাপ। চলছে তুষারপাতও।