যক্ষ্মা প্রতিরোধে শ্রীলঙ্কার পাশে ভারত

শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করার প্রতিশ্রুতির কারণে ভারত সোমবার কলম্বোতে প্রায় তিন টন যক্ষ্মা-প্রতিরোধী ওষুধ পাঠিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি বিমানে করে যক্ষ্মা-প্রতিরোধী ওষুধের একটি চালান কলম্বোতে পাঠানো হয়েছে।


পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ‘এক্স’ (X)-এ পোস্ট করে বলেছেন, “শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০জে (C130J) বিমানে করে প্রায় ৩ টন যক্ষ্মা-প্রতিরোধী ওষুধ কলম্বোতে পাঠানো হয়েছে।”