‘Cockroach Janta Party’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শনিবার শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবার কনট প্লেসে আয়োজিত ‘লহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দেওয়ার আগেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছিল। ফলে তিনি কার্যত কোনও প্রতিবাদে অংশ নেওয়ার সুযোগই পাননি।
অন্যদিকে, CJP-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাঁদের জেলে পাঠানো হয় বলে জানা গিয়েছে। কয়েক দিন ধরে কথিত নির্বাচনী অনিয়মের অভিযোগে তাঁরা প্রতিবাদ করে আসছেন।
মুক্তির পর অভিজিৎ দীপকে তাঁর দুই সহকর্মীর ছবি পোস্ট করে লেখেন, “এখন শুধু আমার ভাইদের মুক্তির অপেক্ষায়।” তাঁর এই পোস্ট ঘিরে ফের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।