টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে শেষ করল ভারতের মেয়েরা। শনিবার মহিলা এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী (India vs Pakistan)। কিন্তু কোনও প্রতিদ্বন্দ্বিতাই হল না। সহজ জয় তুলে নিয়ে গ্ৰুপ পর্বে শেষ করলেন হরমনপ্রীতরা। ভারত অধিনায়ক স্বয়ং তাঁর ১৫০তম ম্যাচ স্বর্ণাক্ষরে লিখে রাখলেন পাকিস্তানকে হারিয়ে। তবে মাত্র ৫৫ রান তাড়া করতে গিয়ে তিনি উইকেটও হারাল ভারত। যা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৫৫ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। জবাবে ব্যাট করতে নেমে ৮.৪ ওভারেই জয়ের রান তুলে নিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষ থেকে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে মাত্র ১৪। যা করেন ওপেনার শাওয়াল জুলফিকার। ১৩ রানের ইনিংস খেলেন ওপেনার মুনিয়া আলি। আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। এছাড়া গুল ফিরোজা ০, আয়েশা জাফর ২, সাদাফ শামাস ৩, ক্যাপ্টেন ফতিমা সানা ০, আইয়েন ফাতিমা ৫, উম-এ-হানি ৬, তুবা হাসান৯, নাশতা সান্ধু ০ রানে আউট হন। সাদিয়া ইকবাল রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন সাদিয়া ইকবাল। ১৮.১ ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের এই ভরাডুবির পিছনে ভারতীয় বোলারদের দুরন্ত পারফর্মেন্স দায়ী। ৪ ওভারে মাত্র ৭ দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। ম্যাচের সেরার শিরোপাও ওঠে তাঁরই হাতে। তবে তিনি একা নন, আরও তিন উইকেট ঝুলিতে ভরেন প্রেমা রাওয়াত, ৪ ওভারে রান দেন মাত্র ৯। দুই উইকেট নেন দীপ্তি শর্মা। এক উইকেট শাফালি ভার্মার।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের কোনও বড় রানের প্রয়োজন ছিল না। তবুও তিন উইকেট হারিয়ে বসে। দলের টপ থ্রি ব্যাটার ফেরেন দ্রুত। দুই ওপেনার শাফালি ভার্মা ১২ ও স্মৃতি মন্ধনা ৯ রান করে ফেরেন। তিন নম্বরে নেমে ৪ রানে আউট হন প্রতিকা রাওয়াল। ২৯ রানে তিন উইকেট থেকে৫৭-৩-এ শেষ করে ভারত। হরমনপ্রীত কৌর ১৮ ও দীপ্তি শর্মা ১২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে একাই তিন উইকেট তুলে নেন ফতিমা সানা।
জরুরি।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
