Ishan Kishan Injury: দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন, ভাগ্য খুলতে পারে সূর্যবংশীর

ICC Ranking
ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan Injury)। প্রথম টি-২০ ম্যাচে চোট পাওয়ার পর তাঁর ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে লো-গ্রেড স্ট্রেন ধরা পড়েছে। বিসিসিআই জানিয়েছে, মেডিক্যাল টিম তাঁর সুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

ক্রাইস্টচার্চে প্রথম টি-২০ ম্যাচে ঈশান তিন বলে মাত্র ১ রান করেন। চোটের কারণেই তাঁকে তাঁর স্বাভাবিক তিন নম্বরের পরিবর্তে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করেন তিলক ভার্মা র্মা।

ঈশানের অনুপস্থিতিতে ১৫ বছরের বৈভব সূর্যবংশী ফের ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। ব্যাটিং কোচ সিতাংশু কোটক জানিয়েছেন, ঈশান পুরোপুরি সুস্থ না হলে বৈভব দলের অন্যতম শক্তিশালী বিকল্প।


প্রথম ম্যাচে ভারত ২২৬ রান তাড়া করে চার উইকেটে জয় পেয়েছিল এবং পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে ২৪ অক্টোবর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

তবে ঈশানের চোট কতদিন তাঁকে মাঠের বাইরে রাখবে, তা এখনও জানায়নি বিসিসিআই।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google