মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ কেঁপে উঠল পুরো উত্তর ভারত। ভূমিকম্পের আঁচ সব থেকে বেশি পরিমাণে পড়ে কাশ্মীরে। তার পর উত্তরখণ্ড এবং দিল্লিতেও কম্পন অনুভূত হয়। তথ্য অনুযায়ী প্রায় দু’মিনিট ধরে চলে কম্পন। ভারতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৬। ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান হওয়ায় পাকিস্তানেও এর প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে সেখানে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ন’জনের। তবে ভারতে হতাহতের কোনও খবর নেই। আফগানিস্তান থেকেও বড় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।