সবাইকে চমকে দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অভিজ্ঞতার নিরিখে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে ওয়েস্টইন্ডিজের আন্দ্রে রাসেলকে। শাকিব আল হাসানও ছিলেন আলোচনায়। কিন্তু সব হিসেবে বদলে দিয়ে বেছে নেওয়া হয় অনভিজ্ঞ নীতিশ রানাকে। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়াস রানা। না হলেও দলের অধিনায়কত্বের দায়িত্ব ছিল শ্রেয়াসের হাতেই। বাংলাদেশের প্লেয়ারদের শুরু থেকে পাওয়া যাবে না।