রেড রোডে কুচকাওয়াজের সময় অসুস্থ পড়ুয়ারা

৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডের কুচকাওয়াজে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের প্রচুর ছাত্রছাত্রী। প্রবল গরম আর আদ্রতায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই অসুস্থ হয়েছে পড়েন অনেকে। ৩৯ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।  তবে প্রাথমিক চিকিৎসার পর একজন ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের অবস্থা একটু বেশি খারাপ হয়ে যাওয়ায় তাঁকে ভর্তি করে নেওয়া হবে। তবে সে চিকিৎসার পর এখড় আগের থেকে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষ করে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ছাত্র-ছাত্রীদের দেখতে পৌঁছন তিনি। সবার সঙ্গে কথা বলে, ডাক্তারদের সঙ্গেও কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘একে তো গরম, তার উপর হয়তো অনুষ্ঠানের টেনশন ছিল। তাতেই অসুস্থ হয়ে পড়ে ওরা। আমি সবার সঙ্গে কথা বলেছি। মাথায় হাত বুলিয়ে দিয়েছি। চুল বাঁধা ছিল, সেগুলো খুলে দিয়েছি। সবাইকে লাঞ্চ খাওয়ানো হয়েছে। একজন যে বেশি অসুস্থ হয়েছিল ও এখন স্টেবল রয়েছে। ডাক্তাররা পুরোপুরি তাদের দিকে খেয়াল রাখছে।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৩৯ জনকে।