বেশিদিন আগের কথা নয়, পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়কে দেখা গিয়েছিল প্রকাশ্য রাস্তায় এক তরুণীর সঙ্গে চুলোচুলি করতে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। তার পর বেশিদিন কাটেনি, আবারও শিরোনামে তিনি। তাঁর দিদিগিরিতে রীতিমতো অস্বস্তিতে পুরোসভা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শনিবার তিনি আরও একটি কান্ড ঘটিয়েছেন। কোনও নোটিস ছাড়াই স্থানীয় এক ব্যবসায়ীর দোকানের স্ল্যাব ভেঙে দিয়েছেন, সঙ্গে কেটে দেওয়া হয়েছে জলের লাইনও।