বিস্ফোরণের শব্দ, আবার বন্ধ দুবাই বিমান বন্দর

শনিবার দুবাইতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, যার ফলে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরে বিমান চলাচল আবারও স্থগিত করে দেওয়া হয়েছে। তবে যাত্রীদের বিমান উদ্দেশে জানানো হয়েছে বিমান সংস্থার তরফে বিমান ওড়ার নিশ্চয়তা পেলেই যেন যাত্রীরা বিমান বন্দরে পৌঁছন। সরকার জানিয়েছে যে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার চেষ্টা করছে, যদিও দুবাই থেকে ফ্লাইটের জন্য অপেক্ষারত যাত্রীরা সতর্কতা জারির পর বিস্তীর্ণ বিমানবন্দরের ট্রেন টানেলে গিয়ে আশ্রয় নিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে আরও জানিয়েছেন যে বিমানবন্দরের উপরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং তার পর এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন বাসিন্দা অ্যাসোসিয়েটেড প্রেসকে শহরজুড়ে বিস্ফোরণের কথা জানিয়েছেন। এমিরেটস জানিয়েছে যে “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই থেকে আসা এবং যাওয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে”। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রমণের জন্য বুকিং করা গ্রাহকদের পুনরায় বুকিং করার অথবা ফেরতের জন্য অনুরোধ করার বিকল্প দেওয়া হয়েছে।