২০০১ সালের ১৪ মার্চ, ইডেন গার্ডেনে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। ফলোঅন করতে নেমেছে ভারত। আর সেখান থেকেই সব হিসেবে ভেঙে দ্বিতীয় ইনিংসে লক্ষ্মণের অপরাজিত ২৮১ এবং দ্রাবিড়ের ১৮০ রান করেন ভারতকে ১৮২ রানের লিডে পৌঁছে দিয়েছিল। লক্ষ্মণ-দ্রাবিড় (Laxman-Dravid) জুটির দৌলতে ভারত ৭ উইকেটে ৬৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর হরভজন সিং ৮৪ রানে ৮ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অল-আউট করে দেন, যার মধ্যে ছিল হ্যাটট্রিকও। যার ফলে অস্ট্রেলিয়া জেতা ম্যাচে হারের মুখ দেখে এবং এর সঙ্গেই তাদের টানা ১৬ টেস্ট জয়ের দৌড় থেমে যায়।
ক্রিকেটের ইতিহাসে যা ‘কলকাতার অলৌকিক ঘটনা’ হিসেবে অমর হয়ে রয়েছে। সেই ঘটনা আজ ২৫ বছরে পা দিল। ভক্তরা সেই অদম্য মানসিকতার স্মৃতিচারণ করেছে সোশ্যাল মিডিয়ায়। স্বয়ং লক্ষ্মণ এই ঘটনাকে পারস্পরিক বিশ্বাস ও দলগত প্রচেষ্টার এক বড় শিক্ষা হিসেবে অভিহিত করেছেন—এমন এক সময়ে যখন একদিন পরই দ্রাবিড় তাঁর ‘আজীবন সম্মান পুরস্কার’ গ্রহণ করতে চলেছেন।

‘‘২৫ বছর আগে ইডেন গার্ডেন্সে রাহুল এবং আমি মিলে যে জুটি গড়েছিলাম, তা চিরকাল বিশেষ হয়ে থাকবে। এমন এক মুহূর্তে যখন মনে হচ্ছিল ম্যাচটি আমাদের হাতের বাইরে চলে গিয়েছে, তখন আমরা বিশ্বাস, ধৈর্য এবং অদম্য মানসিকতাকে আঁকড়ে ধরেছিলাম। সেই জুটি কেবল রান তোলার বিষয় ছিল না, বরং তা ছিল পারস্পরিক বিশ্বাস, দলগত প্রচেষ্টা এবং ম্যাচের প্রতিটি সেশনে লড়াই চালিয়ে যাওয়ার এক অনন্য নিদর্শন। রাহুলের সঙ্গে সেই যাত্রার অংশ হতে পেরে এবং এমন একটি টেস্ট ম্যাচের সাক্ষী হতে পেরে আমি কৃতজ্ঞ—যে ম্যাচটি আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিয়েছিল যে, ক্রিকেটে ঘুরে দাঁড়ানো বা ‘কামব্যাক’ করা সর্বদা সম্ভব,’’ সোশ্যাল মিডিয়ায় সেই সময়ের তাঁর ও রাহুল দ্রাবিড়ের ছবি পোস্ট করে লেখেন ভিভিএস লক্ষ্মণ।
25 years ago at Eden Gardens Rahul and I shared a partnership that will forever remain special. In a moment when the game looked beyond us we chose belief, patience and resilience. That stand was not just about runs but was about trust, teamwork and fighting for every session.… pic.twitter.com/KHlge77Q1g
— VVS Laxman (@VVSLaxman281) March 14, 2026
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
