ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ৭২ বছরের ভারতীয় বংশোদ্ভূত মহিলার দেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর উদ্ধার হল ৭২ বছরের ভারতীয় বংশোদ্ভূত মহিলা অজিত কৌরের দেহ। পুলিশ জানিয়েছে, গত ২৪ অক্টোবর একটি খালের কর্মী নিয়মিত কাজের সময় দেহটি দেখতে পান।

সেরেস পুলিশ ডিপার্টমেন্ট (CPD) জানিয়েছে, উদ্ধার হওয়া দেহটি অজিত কৌরের। তিনি অগস্ট মাস থেকে নিখোঁজ ছিলেন। তাঁর নিখোঁজ হওয়ার পর পরিবার ও পুলিশ দীর্ঘদিন ধরে তাঁর সন্ধান চালাচ্ছিল।


পুলিশের তরফে দেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কী পরিস্থিতিতে তিনি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে খালের কাছে পৌঁছেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে সেরেস পুলিশ। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তকারীরা অজিত কৌরের নিখোঁজ হওয়ার সময়কার গতিবিধি এবং শেষবার তাঁকে কোথায় দেখা গিয়েছিল, তা খতিয়ে দেখছেন।