জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিয়ে করলেন সাংবাদিক নিধি রাজদানকে। শনিবার সোশ্যাল মিডিয়ায় পৃথক পোস্ট করে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন দু’জনেই। ৫৬ বছর বয়সি ওমর আবদুল্লা এক্স-এ তাঁদের একাধিক ছবি পোস্ট করে লেখেন, “A new journey began yesterday”। সেই পোস্টে তিনি নিধি রাজদানকে ট্যাগ করেন।
এরপর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ৪৯ বছর বয়সি সাংবাদিক নিধি রাজদান লেখেন, “It’s done bro @OmarAbdullah”। তাঁর এই পোস্টের মাধ্যমেই বিয়ের খবর নিশ্চিত হয়।
ওমর আবদুল্লা এবং নিধি রাজদানের সম্পর্ক নিয়ে এর আগে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। তবে এতদিন তাঁরা ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি ও বার্তার মাধ্যমে নতুন জীবনের সূচনার কথা জানালেন তাঁরা।
ওমর আবদুল্লার এটি দ্বিতীয় বিয়ে। অন্যদিকে নিধি রাজদান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা জগতের পরিচিত মুখ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় বিষয় নিয়ে কাজ করেছেন তিনি।
শনিবার তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে।