গাড়ি দুর্ঘটনার পর প্রথম পোস্ট অনুরাগ দোভালের

ইউটিউবার অনুরাগ দোভাল, ইউকে০৭ রাইডার নামে পরিচিত, ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসার পর তাঁর প্রথম পোস্ট শেয়ার করেছেন। ডোভাল হাসপাতালের বিছানায় শুয়ে ক্যামেরার দিকে হাসতে হাসতে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে, তিনি তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে একটি দীর্ঘ এবং আবেগপূর্ণ নোট লিখেছেন। তাঁর পোস্টে, ডোভাল লিখেছেন, “কভি সোচা নেহি থা কি জিন্দা রাহুঙ্গা জিস রাস্তে ম্যায় গয়া থা ওয়াহা সে আনা নামুনকিন থা। মেরে লিয়ে ইয়ে সব এক মিরাকেল সে কম নাহি হ্যায়। এক আনাথ হু আজ। মেরেকো এক নেয়া জনম মিলা হ্যায়, কুছ তো সোচা হোগা ভগওয়ান নে। (কখনও ভাবিনি বেঁচে থাকব, যে রাস্তায় আমি গিয়েছিলাম সেখান থেকে ফিরে আসা অসম্ভব। আমার জন্য এটা মিরাকেল। আমি এখন একজন অনাথ। আমি নতুন জন্ম পেয়েছি, ভগবান নিশ্চই আমার জন্য কিছু ভেবেছে)’’।