প্রয়াত অভিনেতা রাহুল

মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া টলি পাড়ায়। এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না রাহুল আর নেই। জানা যাচ্ছে তালসারিতে একটি সিরিয়ালের শুটিংয়ে গিয়েছিলেন তিনি। দিনের শুটিং শেষে সবাই হোটেলে ফিরে গেলে তিনি সমুদ্রে নেমে তলিয়ে যান। যখন তাঁকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আর একটি সূত্র থেকে জানা যাচ্ছে, শুটিং শেষে তিনি সমুদ্রে বোট রাইডিংয়ে গিয়েছিলেন। সেই সময়ই নৌকো থেকে জয়ে পড়ে যান। প্রায় দেড়ঘণ্টা খোঁজাখুজির পর তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয়। এখনও এর থেকে বেশি কিছু সামনে আসেনি। তবে রাহুলের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।