আইপিএল করতে এসে মৃত বিদেশি ইঞ্জিনিয়ার

চলতি আইপিএল ২০২৬-এর ম্যাচগুলোতে কর্মরত ৭৬ বছর বয়সী এক ব্রিটিশ সম্প্রচার ইঞ্জিনিয়ারকে মঙ্গলবার মুম্বইয়ের একটি হোটেলে নিজের ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের তথ্যমতে, নিজের কক্ষে অচৈতন্য অবস্থায় পাওয়া যাওয়ার পর হোটেল কর্তৃপক্ষ জান উইলিয়াম ল্যাংফোর্ডকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ল্যাংফোর্ড বিসিসিআই-এর সঙ্গে কাজ করছিলেন এবং আইপিএল ম্যাচগুলোর সূত্রেই তিনি মুম্বইয়ে থাকছিলেন। মেরিন ড্রাইভ থানার এক কর্মকর্তা জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের তরফে নিশ্চিত করেছেন যে, বর্তমানে এ বিষয়ে আরও তদন্ত হবে।