সোমবার বিকেলে মুখোশধারী এক ব্যক্তি একটি গাড়ি নিয়ে দিল্লির বিধানসভা চত্বরের একটি গেটে গিয়ে ধাক্কা মারে, যার ফলে সেই গেট ভেঙে ভেতরে ভিতরে ঢুকে যায় গাড়িটি এবং নিরাপত্তার এক নজিরবিহীন লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে ধরা না পড়েই পালিয়ে যেতে সক্ষম হয়। সম্প্রতি শেষ হওয়া বাজেট অধিবেশন চলাকালীন বিধানসভায় প্রাপ্ত বোমার হুমকির ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনাটি ঘটল। উত্তর প্রদেশের নম্বরযুক্ত ওই গাড়িটি দুপুর দুটোর দিকে ২ নম্বর গেট ভেঙে বিধানসভা চত্বরে প্রবেশ করে এবং এরপর সেখান থেকে পালিয়ে যায়। দিল্লি সচিবালয়ের এক কর্মকর্তা জানান, ‘‘চালক গাড়িটি নিয়ে বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের দফতরের দিকে এগিয়ে যান এবং দফতরের বারান্দার কাছে একটি ফুলের তোড়া রেখে সেখান থেকে চলে যান।’’ ওই কর্মকর্তা আরও জানান যে, চালক স্পিকারের গাড়ির দিকে কালিও ছুড়ে মেরেছিলেন। এর পর বোমা নিষ্ক্রিয়করণ দলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। কর্মকর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত ফুলের তোড়াটির ভেতরে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে সেই ব্যক্তি।