ফলতায় আবার ভোট

গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট ছিল ফলতায়ও। ভোট শেষ হতেই ফলতার একাধিক বুথে উঠল রিগিংয়ের অভিযোগ। যার জেরে ৪ মে ভোটের ফলপ্রকাশের পর, আগামী ২১ মে গোটা বিধানসভা কেন্দ্রে ফের ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। সঙ্গে কমিশনের এটাও একটা নজিরবিহীন সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও পুনরায় ভোটের ঘোষণা হতেই হুঙ্কার দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, কোনওভাবেই এখানে আটাকানো যাবে না তৃণমূলকে। ফলতায় ২৮৫ বুথেই নতুন করে ভোট গ্রহন হবে। সকাল সাতটা থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত হবে ভোট। গননা ২৪ মে।