শনিবার সোনারপুলে যা ঘটেছে তা ইতিমধ্যেই সবার জানা ও ভিডিও ছড়িয়ে পড়ার সৌজন্যে সবাই জেনেও গিয়েছেন। তার পর রাত পর্যন্ত অভিষেককে নিয়ে চলেছে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে যাওয়া। এক প্রাইভেট হাসপাতাল থেকে অন্য আর একটি হাসপাতালে নিয়ে গেলেও চোট গুরুতর না হাওয়ায় ভর্তি নেওয়া হয়নি। সঠিক চিকিৎসার অভাবের অভিযোগ দেখিয়ে তাঁকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রাতেই। সেখানেই তাঁর জন্য ডাক্তার, স্যলাইনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গায়ে, হাতে, পায়ে ব্যথা রয়েছে। বমি বমি ভাবও রয়েছে। বাড়িতেই স্যালাইন চলছে। এদিন অভিষেককে দেখতে নিজের বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই তাঁর বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রবিবার এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচিও চলেছে।