প্রথমে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিতর থেকে সরানো হয়েছিল বিশ্ববাংলার লোগো। তার পর সরানো হয় স্টেডিয়ামের বাইরের ফুটবলসহ পা। এবার সরল লেকটাউনের মেসির মূর্তি। সে মূর্তি যদিও মেসি না ঋত্বিক রোশনের ছিল তা নিয়ে সংশয় রয়েছে। তবে নিজের মূর্তি হিসেবে তার বোধন করেছিলেন স্বয়ং মেসি। তবে রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই আগের সরকারের তৈরি করা বেশ কিছু জিনিস সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে মেসির এই মূর্তিটি ছিল কিনা তা নিশ্চিত করে বলা না গেলেও, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল বেশি হাওয়া বা ঝড়ের সময় মূর্তিটি দুলছে। ভেঙে পড়তে পারে আশঙ্কা করে লেকটাউন থানায় অভিযোগ জানিয়েছিল স্থানীয়রা। তার পরই সোমবার লেকটাউন থেকে অবশেষে সরিয়ে ফেলা হল ৭০ ফুট উঁচু লিয়োনেল মেসির মূর্তি। সোমবার দুপুরে হাইড্রলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটি ট্রাকে তুলে নিয়ে যায় পূর্ত দফতরের কর্মীরা। আপাতত তাদের কাছেই থাকবে এই মূর্তি। কিন্তু পরবর্তীতে সেই মূর্তির কী ভবিষ্যৎ হবে তা নিয়ে এখনও কিছু যায়নি। তাকে ঋত্বিক রোশন থেকে মেসির রূপ দিয়ে অন্য কোথাও স্থাপন করা হবে কিনা এখন সেটাই দেখার।