সোমবার দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের ফলে দেশ জুড়ে প্রভূত ক্ষতি হয়েছে। যার অসংখ্য দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ৭.৮ মাত্রার এই ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের অদূরে ৩৯ মাইল (৬৩ কিলোমিটার) গভীরে আঘাত হানে, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে মিন্দানাওয়ের বিভিন্ন অংশে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। জেনারেল সান্তোস শহরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মাটির তীব্র কম্পনের ফলে একটি ভবন আংশিকভাবে ধসে পড়ছে। আরেকটি ভিডিও ক্লিপে ভূমিকম্প-পরবর্তী সময়ে জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া ও দৃশ্যমান ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে।
😱 A powerful magnitude 7.8 earthquake struck southern Mindanao in the Philippines during a school entrance ceremony
At Mahayahay Elementary School in Davao Occidental, students and teachers scrambled to escape.
For many children, especially those attending their first day of… pic.twitter.com/Z9baHZV5f7
— NEXTA (@nexta_tv) June 8, 2026