দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যুবরাজ সিং

২০২৭ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো কোচিংয়ের দায়িত্বে দেখা যেতে পারে ভারতের এক কিংবদন্তি ক্রিকেটারকে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফ হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত এবং তিনি দলের কোচিং প্যানেলে যুবরাজকেও পাশে পেতে চাইছেন। আইপিএল ২০২৭ থেকে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্ব জেএসডব্লিউ (JSW) গ্রুপের হাতে আসায় এই বড় ধরনের পরিবর্তনগুলো ঘটতে চলেছে। দিল্লি ক্যাপিটালসের এক শীর্ষ কর্মকর্তা যুবরাজের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জেএসডব্লিউ-এর পরিচালনাকালে ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ২০২৭ সালেও তাঁর ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গত দুই মjসুমে দিল্লি ক্যাপিটালসের জন্য জেএসডব্লিউ-এর ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়; সেই সময়েই হেমাং বাদানিকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।