হানিমুন মার্ডার মামলায় সোনমের জামিন স্থগিত

গত বছর মেঘালয়ে মধুচন্দ্রিমার সময় স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে অভিযুক্ত সোনম রঘুবংশীকে দেওয়া জামিনের ওপর শুক্রবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। শিলংয়ের একটি আদালতের দেওয়া জামিনের আদেশ মেঘালয় হাইকোর্ট বহাল রেখেছিল; রাজ্য সরকার সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তার পরই সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দেয়। যার ফলে সোনমের এই মুহূর্তে ছাড়া পাওয়ার সম্ভাবনা বড় ধাক্কা খেল। দেশে পর পর এমন ঘটনায় রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে। যার ফলে উচ্চ আদালত কোনওভাবেই আপস করতে নারাজ। সম্প্রতি পুনের ঘটনা আরও একটা উদাহরণ হিসেবে উঠে এসেছে। গত বছর বিয়ের পর হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে স্বামীকে খুন করে সোনম। তবে বেশিদিন পালিয়ে থাকতে পারেনি সে।