নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টে ৯,৩৩০ কোটি

কেন্দ্র সরকার ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) স্কিম, ২০২৬’ প্রবর্তনের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা করেছে; ঠিক সেই সময়েই তথ্য অধিকার আইনের Sk’f তথ্যে উঠে এসেছে যে, সারা দেশে ৩০.৯১ লক্ষ নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টে ৯,৩৩০ কোটি টাকারও বেশি অর্থ আটকে রয়েছে। গেজেটে বিজ্ঞপ্তির পর ২৯ জুন থেকে কার্যকর হওয়া এই ইপিএফ স্কিম, ২০২৬-এর মাধ্যমে ১৯৫২ সালের ইপিএফ স্কিমটিকে প্রতিস্থাপন করা হয়েছে। এই নতুন কাঠামোর লক্ষ্য হল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নিয়মকানুন সহজ করা এবং প্রায় আট কোটি সক্রিয় ইপিএফও (EPFO) গ্রাহকের জন্য পুরো ব্যবস্থাকে আরও বেশি ডিজিটাল করে তোলা।